যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন: ইরাকের সাবেক প্রধানমন্ত্রী

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি এ হামলাকে ইরাকের সার্বভৌমত্বের ওপর ‘স্পষ্ট আঘাত’ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আল-সুদানি বলেন, ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অবস্থান লক্ষ্য করে চালানো সৌদি-আমেরিকান হামলার কঠোর নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, এই হামলা ইরাকের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইসলামি ভ্রাতৃত্বের নীতির বিরোধী।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, হামলার সময় নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। কারণ, ইরাক সরকার যখন সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ তদন্তে কয়েকটি কমিটি গঠন করেছে, তখনই এ হামলা চালানো হয়েছে।

তিনি জানান, ইরাক সরকার সব সময় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করে। সামরিক উত্তেজনা সৃষ্টি নয়, বরং তদন্ত ও আইনি ব্যবস্থার মাধ্যমেই বিষয়গুলোর সমাধান করা উচিত।

আল-সুদানি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরাকের সব বৈধ অধিকার সংরক্ষিত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর যেকোনো ধরনের আঘাত গ্রহণযোগ্য নয় এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *