সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে হরিহরনগর গ্রামের ওই বিল থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। তিনি ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে ইদ্রিস গাজী বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর ধারণা, মাছ ধরার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।