বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে তানিম নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নেন আফরোজা খানম রিতা ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ওই পথসভা থেকেই তানিমকে আটক করা হয়।

আটক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, আচরণ সন্দেহজনক হওয়ায় পথসভা থেকে তানিমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ওসি মনছুর রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তানিম জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার লাইসেন্সকৃত। আত্মরক্ষার খাতিরেই সে তা নিজের কাছে রেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *