কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী আসবেন সকাল সাড়ে ১০টায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন।