প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে তিনটি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।
দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে সরকার কাজ করছে জানিয়ে মুখপাত্র বলেন, ইতোমধ্যে বহুল আলোচিত এস আলম গ্রুপের চার হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া, ক্ষমতাচ্যুত সরকারের আমলে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ জাতীয় স্বার্থ ও মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে পুনরায় বাংলাদেশি পাসপোর্টে যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে সরকার।