দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্যারামেডিক দল আহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের এক ড্রোন হামলায় জরুরি উদ্ধারকাজে নিয়োজিত বেশ কয়েকজন প্যারামেডিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনের এ তথ্য জানা যায়। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়ে আল-ফওকা ও দার আল-মুয়াল্লিমিনের মধ্যবর্তী সড়কে ইসলামিক হেলথ অথরিটির সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী যানবাহনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি ড্রোন। এতে গাড়িটিতে থাকা জরুরি সেবাদানকারী দলের বেশ কয়েকজন কর্মী আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্যারামেডিকদের ওপর এই ড্রোন হামলার পাশাপাশি নাবাতিয়ে আল-ফওকার উপকণ্ঠে অবস্থিত আলি আল-তাহের পাহাড়ে ভারী কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *