হুথিদের যেকোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবে মার্কিন যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের যেকোনো সামরিক আগ্রাসনের জন্য ইরানকে সরাসরি জবাবদিহির আওতায় আনা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি হুথিদের ইরানের ‘প্রক্সি বা সহযোগী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প জানান, প্রায় এক বছর আগে মার্কিন সামরিক বাহিনী হুথিদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছিল, যার পর থেকে গোষ্ঠীটি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করে আসছিল। কিন্তু দুঃখজনকভাবে তারা আবারও হামলা চালানো শুরু করেছে এবং সম্প্রতি দুটি সৌদি আরবিয়ান জাহাজে গুলি বর্ষণ করেছে।

ট্রাম্প আরও জানান, হুথিরা যদি পুনরায় এ ধরনের হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এর জন্য সম্পূর্ণ দায়ী করবে। কারণ তারা ইরানের প্রক্সি হিসেবে কাজ করছে। এমনটা ঘটলে হুথিদের পাশাপাশি ইরানের ওপরও ভয়াবহ সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *