ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৫৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৭১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৩৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৩৭২টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৬৫টি,  ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩১১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৩২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ১৭৯টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *