চোরাই মোবাইল ফোন সিন্ডিকেটের ২ সদস্য আটক, ৫৪টি উদ্ধার

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন কেনাবেচায় জড়িত সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৫৪টি চোরাই মোবাইল ফোন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মীরকুটির ছেও এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খাড়াসারা গ্রামের বাসিন্দা আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকার বাসিন্দা হৃদয় ইসলাম (৩১)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ৫৪টি চোরাই মোবাইল ফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *