এশিয়া কাপের সাফল্য নিয়ে দেশে ফিরল আর্চাররা, এবার লক্ষ্য বিশ্বমঞ্চ

এশিয়া কাপের মঞ্চে সাফল্যের পতাকা উড়িয়ে দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। ইরাকের সুলাইমানিয়ায় স্বর্ণপদকসহ একাধিক পদক জিতে নতুন ইতিহাস গড়েছেন লাল-সবুজের আর্চাররা।

রোববার (১ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন আর্চাররা। এ সময় তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও যুগ্ম সম্পাদক রুবেল হোসেন।

এশিয়া কাপের সাফল্যেই থেমে থাকতে চান না আর্চাররা। এবার লক্ষ্য বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এমনকি অলিম্পিকের মঞ্চে পদক জয়। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের স্বর্ণ জয় করেছিল বাংলাদেশ।

এবার নারী কম্পাউন্ডে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টেও এসেছে স্বর্ণ পদক। ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন কুলসুম আক্তার মনি। প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত স্বর্ণজয়ী বন্যা আক্তারের চোখ এখন বিশ্বমঞ্চে।

তরুণ আর্চারদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে ভবিষ্যতের বড় অর্জন হিসেবে দেখছেন কোচও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *