হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ হকি দল

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে হারের বৃত্তেই বন্দি বাংলাদেশ। রোববার (১ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে দুই গোলের পর তৃতীয় কোয়ার্টারে আরও দুইবার জালের দেখা পায় তারা।

শেষ কোয়ার্টারে আরও এক গোল করে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশ।

এ নিয়ে টানা চার ম্যাচে হারল পিটার গেরহার্ডের দল। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে হারে ৬-১ ব্যবধানে।

উল্লেখ্য, এই হারে সেমি-ফাইনালে খেলার ন্যূনতম আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা জিমিরা রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে চীনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *