এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নানের আদালতে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার তথ্যসূত্রে জানা যায়, গত ৩০ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি করেছিলেন।

আজ রোববার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *