অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের অস্ট্রেলিয়া ঘনিয়ে আসছে। সেই সফরে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। বর্তমানে পরিবারসহ সিডনিতে বসবাসরত জাতীয় দলের সাবেক এই ওপেনার সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির এইচপি বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ইমরুলের অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগবে। স্থানীয় দল ও কন্ডিশন সম্পর্কে তার ধারণা ক্রিকেটারদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডারউইনের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ আগস্ট অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এইচপি দল। সফরে প্রধান কোচ থাকবেন সোহেল ইসলাম, আর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টুর্নামেন্টে ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর হোবার্ট হ্যারিকেন্স, ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নিউজিল্যান্ড এবং নর্দান টেরিটরি দলের বিপক্ষে খেলবে এইচপি দল। এবারের সফরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *