ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‘ব্যর্থ হতে বাধ্য।’ বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।

তিনি বলেছেন, তেহরান ‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়, বরং সব সময়ই ‘গঠনমূলক আলোচনা’র পক্ষে।

মার্কিন হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার আওতায় বেসামরিক নাগরিক, অভিজাত ও শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার পেছনে কী যুক্তি থাকতে পারে?”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন এক সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তেহরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *