বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে গাছের ডালপালা কর্তনের জন্য নাটোরের বড়াইগ্রামের কিছু এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আজ সোমবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় মাঝগাও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারি, দোগাছি এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজের অগ্রগতির ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সীমা কিছুটা পরিবর্তন হতে পারে।
বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।