কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা সম্পর্কে জানতে চায় সংসদীয় কমিটি
সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের ঘটনায় সরকারের পদক্ষেপ ও সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করতে সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, দেশটির কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর ভবিষ্যতে অনুরূপ ঘটনা ঠেকাতে সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়।
এছাড়াও, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য বৈঠকে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।