এলজিইডি প্রতিমন্ত্রীর ফরিদপুরে ঝটিকা সফর

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম ঝটিকা সফর করেছেন। এ সময় তিনি মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা এলজিইডির কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় প্রশাসন ও জেলা বিএনপির পক্ষ থেকে। এরপরে তিনি জেলার সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *