রোনালদোর বক্তব্য নিয়ে যা বললেন পর্তুগাল কোচ

উত্তপ্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পর্তুগাল ফুটবল দল। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন দেশটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্দরের খবর আর অন্দরে থাকেনি। মুহূর্তে আলোচনায় চলে আসে তাদের সেই দ্বন্দ্ব। স্বয়ং পর্তুগাল ফুটবল প্রধানও থামাতে পারেনি এই দ্বন্দ্ব। এক পর্যায়ে পতুর্গালের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

দিন কয়েক চুপ থাকলেও সেই ঘটনা নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) মুখ খুলেন রোনালদো। দীর্ঘ বিবৃতিতে পুরো ঘটনা বর্ণনা করেন সিআরসেভেন। যেখানে তিনি দাবি করেন, দুইবার তার সঙ্গে কথা রাখেননি কোচ।

এ নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে পর্তুগাল কোচের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, শুরুতে সেই বক্তব্য পড়ার সুযোগ হয়নি বলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান কোচ। তবে পরবর্তীতে সেই সাক্ষাৎকার বা বক্তব্য পড়ার কথা স্বীকার করে এই প্রসঙ্গে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন পর্তুগাল কোচ জেসুস।

পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘রেকর্ড’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোর সেই আলোচিত বক্তব্য পড়ার পর মুখ খুলেছেন পর্তুগিজ কোচ। তবে এই পুরো বিষয়টিতে তিনি আগের মতো বেশ উদাসীন ও নির্লিপ্ত এক মনোভাব প্রকাশ করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস নির্বিকার ভঙ্গিতে বলেন, ‘হ্যাঁ, আমি তার বক্তব্য পড়েছি। আর এখন, প্রতিদিন আমি যা করে থাকি, ঠিক সেটাই করব—আজকেও কাজের জন্য ফেডারেশনে যাব। এরপর দল এবং পর্তুগিজ জাতীয় দল নিয়ে চিন্তা করব। এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলার কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *