ছবি শেয়ার নিয়ে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক মোনামী, ফেসবুকে অসন্তোষ প্রকাশ

নিজের ব্যক্তিগত ছবি ও অভিজ্ঞতা শেয়ারের পর অশালীন পোস্ট ও মন্তব্যের শিকার হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এই শিক্ষক।

সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে শিক্ষক মোনামী লেখেন, ‘আমি আমার পারসোনাল প্রোফাইল থেকে, একান্তই পারসোনাল এক্সপিরিয়েন্সের একটা ছবি ও পোস্ট দিলাম। কমপ্লিটলি আনরিলেটেড টু পলিটিক্স অর ন্যাশনাল ইস্যু। কিন্তু আমার ছবি শেয়ার করে এরকম uncouth and impudent (অশালীন ও উদ্ধত) পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব। I am not even surprised! (এমনকি এতে আমি অবাকও নই!)‘

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে better than the rest (অন্যদের চেয়ে ভালো) ভাবার কোনো কারণ দেখি না। যারা সুশীল, তাদের সুশীলতা কেবল লীগ (মায়াকান্না) আর দলের (বিশিষ্ট) শিক্ষকদের জন্যই। আর কোনো শিক্ষক এর আওতায় পড়ে না। আর যদি জামাত ট্যাগ থাকে, তাহলে তো হলোই। যেমন আমি।‘

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক সংগঠনের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই সহকারী অধ্যাপক লেখেন, ‘ডাকসুর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আর বামদের এসব কেবল চুপ করে দেখে যাচ্ছি। নিজেকে সান্ত্বনা দেই, আমি যেহেতু শিক্ষক, আমি ওদের নাহয় ক্ষমাই করে দেই। কিন্তু মানুষ হিসেবে, কষ্ট পাওয়াটা স্বাভাবিক।‘

রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলে মোনামী লেখেন, ‘আমি কেবল ভাবি, এতে ওদের কি লাভ হয়? দলের কাছে বাহবা পাওয়া নাকি নিজেকে খুব cool (চমৎকার/জোশ) জাহির করা? করলেই বা কি, এসব insolent behaviour (উদ্ধত আচরণ) দিয়ে one can never do much in life (জীবনে কেউ বেশি দূর এগোতে পারে না)। যাগ্গে, পারিবারিক শিক্ষা না থাকলে আর রাজনীতিকে একমাত্র পেশা বানাতে চাইলে হয়তো এসব করতে হয়।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *