বেইলি ব্রিজ ধসে কয়েক লাখ মানুষের দুর্ভোগ

চাঁদপুর-মতলব-দাউদকান্দি-ঢাকা সড়কের দাউদকান্দির খামারপাড়ায় খিরাই নদের ওপর দীর্ঘদিনের জরাজীর্ণ বেইলি ব্রিজটি হঠাৎ ধসে পড়েছে। গত শনিবার (১ আগস্ট) রাতে ইটভর্তি একটি বাল্কহেডের ওপর সেতুটির একাংশ ভেঙে পড়লে এই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে চাঁদপুর, মতলব দক্ষিণ, মতলব উত্তর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও হাইমচর উপজেলার ঢাকাগামী কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও অ্যাম্বুলেন্স চালকসহ যাত্রীরা জানান, রাজধানী ঢাকায় যাতায়াতের এই সংক্ষিপ্ত পথটি বন্ধ হওয়ায় এখন অতিরিক্ত ১৫-২০ কিলোমিটার ঘুরে গৌরীপুর হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি ব্যয়ের পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহণে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বর্তমানে পথচারী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন।

দাউদকান্দি উপজেলা এলজিইডি প্রকৌশলী মোজাহিদুল ইসলাম বলেন, সেখানে ৬ কোটি টাকা বরাদ্দে নতুন পাকা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পুরাতন বেইলি ব্রিজের নাটবল্টু খোলার দায়িত্বে থাকা ঠিকাদারের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিক যোগাযোগ কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *