সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে অনলাইনে ক্রিকেটার সাকিব আল হাসান যুক্ত হওয়ায় মাগুরা শহরের কেশব মোড়ের বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও পেট্রল দিয়ে গেটে আগুন লাগিয়ে দিয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে সাকিব আল হাসান যুক্ত হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে তার সাহাপাড়ার বাড়িতে কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেছে। এ সময় পেট্রল দিয়ে তারা তার বাড়ির স্টিলের গেটে আগুন লাগিয়ে চলে গেছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সাকিবের বাড়িতে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০২৪ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *