আয়নাঘরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তাঁর বক্তব্যে উঠে এসেছে বন্দিজীবনের কঠিন স্মৃতি, মানসিক যন্ত্রণা এবং সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার বিভিন্ন দিক।