ক্যারিয়ারের শুরুতে এক সাধারণ মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান। বহুদিনের গুঞ্জনের পর এবার সেই সম্পর্কের কথা নিজেই প্রকাশ্যে স্বীকার করলেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় অতীতের সেই প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব খান।

অনুষ্ঠানে পূর্ণিমা জানান, মিডিয়ার বাইরের এক তরুণীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন শাকিব। এমনকি তাকেই জীবনসঙ্গী করার ইচ্ছাও ছিল তার।
পূর্ণিমার কথার সত্যতা স্বীকার করে শাকিব বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মেয়েটি আমাকে খুব ভালোবাসত। সত্যিই তার সঙ্গেই সংসার করার স্বপ্ন দেখেছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি কাকে চেয়েছিলাম, কাকে ভালোবেসেছিলাম আর শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে জীবনে অনেক ভালো থাকুক।’

শাকিবের এই অকপট স্বীকারোক্তি প্রকাশের পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার জীবনের অজানা সেই প্রেমের গল্প।
এসএন/পিডিকে