বগুড়ার শেরপুরে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে শান্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা (নলার পুকুরপাড়) গ্রামের শাহিনের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সাড়ে ৩টার দিকে শান্ত আকাশে মেঘ দেখে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ করে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম সিরাজ জানান, বজ্রাঘাতে শান্তর মৃত্যু হয়েছে।

নিহত শান্তর মামা আব্দুল হাই বলেন, এখন মাঝেমধ্যেই বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমাতে প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে জনসচেতনতামূলক প্রচারণা চালানো উচিত। বৃষ্টি ও বজ্রপাতের সময় সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।