রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে আসছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকা ফিরেন হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে ৯০ দিনের মধ্যে সংসদে নির্বাচনের মাধ্যামে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নিয়ম।’
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই করবেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন।
সংসদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতেই জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।