বিদ্যুতায়িত স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ দিলেন যুবক

মাগুরার শালিখায় বিদ্যুতায়িত শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অপূর্ব বিশ্বাস উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়িতে একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন।  এরপর তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে  নিজেই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান।  পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি, তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্বর অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *