চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল সোমবার (২০ জুলাই) প্রবাসী আয় এসেছে ৯২২ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।