বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন শেষ দেখায় জিতেছিল কারা?

স্পেন ও আর্জেন্টিনার ভক্তরা। ছবি : এএফপি

বিশ্বকাপ ফাইনালের দুই দল চূড়ান্ত। অপেক্ষা এখন একটি ম্যাচের। শ্রেষ্ঠত্ব থেকে এক পা দুরত্বে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। স্পেন ফাইনালে উঠেছে ১৬ বছর পর। বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দল ‍দুটি।

১৯৬৬ সালের বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও স্পেনের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন হোসে পির্রি।

স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে আর্জেন্টিনা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে, যেখানে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে শেষ হয় তাদের যাত্রা।

প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। তবে, দুদলের মুখোমুখি পরিসংখ্যানে কেউ এগিয়ে নেই। ১৪ বারের দেখায় ৬ বার করে জিতেছে আর্জেন্টিনা ও স্পেন, বাকি দুটি ম্যাচ ড্রতে শেষ হয়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল মেসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *