চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্কোয়াড ঘোষণা পিএসজির

ইউরোপ সেরার শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ। আগামীকালই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর আর্সেনাল। হাঙ্গেরির বুদাপেস্টের বিখ্যাত পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ইউরোপ সেরার হাইভোল্টেজ এই ফাইনাল।

টানা দ্বিতীয় শিরোপ ধরে রাখার মিশনে ২৪ সদস্যের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে দলের প্রধান দুই মহাতারকা ওসমানে দেম্বেলে এবং আশরাফ হাকিমিকে সঙ্গে করেই বুদাপেস্টের বিমান ধরছে ফরাসি চ্যাম্পিয়নরা।

কোচ লুইস এনরিকের ঘোষিত দলে আক্রমণভাগকে বেশ শক্তিশালী করা হয়েছে। ফরোয়ার্ড লাইনে ওসমানে দেম্বেলের সঙ্গে থাকছেন জর্জিয়ান তারকা উইঙ্গার খভিচা কভারাৎসখেলিয়া। এছাড়া গোল করার মূল দায়িত্ব সামলাবেন তরুণ বারকোলা এবং পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস।

মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং খেলার গতি সচল রাখতে স্প্যানিশ মাস্টারমাইন্ড ভরসা রাখছেন ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং ক্লাবের তরুণ তুর্কি ওয়ারেন জাইরে-এমেরির ওপর।

আর্সেনালের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিতে রক্ষণভাগকেও বেশ সুগঠিত করেছেন পিএসজি কোচ। রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকবেন অধিনায়ক মার্কিনহোস ও আশরাফ হাকিমি।

পিএসজি শিবিরের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ফাইনালে দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। তার অন্তর্ভুক্তি দলের রক্ষণভাগকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

পিএসজির চূড়ান্ত স্কোয়াড

গোলকিপার : শেভালিয়ার, সাফোনভ, মারিন।

ডিফেন্ডার : আশরাফ হাকিমি, বেরালদো, মার্কিনহোস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস।

মিডফিল্ডার : ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, জাইরে-এমেরি, জোয়াও নেভেস।

ফরোয়ার্ড : খভিচা কভারাৎসখেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, ওসমানে ডেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *