৫ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু

টানা পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের উপস্থিতি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন বন্দরসংশ্লিষ্ট শ্রমিকরা। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায়, রাজস্ব আদায়ে ভাটা পড়েছে। সীমান্তের ওপারে ট্রাক আটকে থাকায় পণ্য নষ্টের শঙ্কাও বেড়েছিলো।  

ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি পণ্য পরিবহনের সর্বোচ্চ ওজন সীমা নির্ধারণের প্রতিবাদে, গত ৩০ আগষ্ট থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখেন ভারতের ব্যবসায়ীরা।

পরে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্থানীয় প্রশাসনের সাথে ব্যবসায়ীদের বৈঠকে সমস্যা সমাধানের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *