হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরে ৩০ জুন তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান জানান, বুধবার সকালে নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পক্ষ থেকে আপাতত তার সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *