সৌদি আরবের রাস তানুরা শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকালে দেশটির রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।
রোববার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আল আরাবিয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি নাগরিকও রয়েছেন।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। তবে কি কারণে দূর্ঘটনা ঘটেছে তার কারণ এখনও জানা যায়নি।
এসএন/কে