যুদ্ধবিরতি লঙ্ঘন হলে আরও কঠোর জবাব দেবে ইরান: আইআরজিসি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে আগের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম, প্রতিপক্ষ প্রতিশ্রুতি রক্ষা করে না। তারা প্রতারণাপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নয়। আলোচনা চলাকালীন কিংবা যেকোনো পর্যায়ে তারা উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, শত্রুপক্ষ যেকোনো পদক্ষেপ নিলে আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। আবারও স্পষ্ট করে বলছি, তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আমরা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে জবাব দেব।

মোহেবি আরও বলেন, শত্রুর এমন আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। তাদের স্বভাব সম্পর্কে আমরা ভালোভাবেই জানি।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *