সৌদির সঙ্গে পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর শর্তাধীন: ট্রাম্প

রিয়াদের সঙ্গে যেকোনো বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পাদনের মূল শর্ত হিসেবে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরাইল সহ বেশ কয়েকটি আরব দেশ এর সাথে সম্পর্ক চুক্তি) যোগদান করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক  প্রতিবেদনের এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন জ্বালানি বিভাগ এবং সৌদি আরবের মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে, তাতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। এই চুক্তিটি কেবল অ-সামরিক কাজের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক যেমনটি ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ইতোমধ্যে প্রযোজ্য রয়েছে। 

ট্রাম্প আরও বলেন, পারমাণবিক চুক্তিটি অনুমোদনের জন্য প্রস্তুত হলেও তা পুরোপুরি সৌদি আরবের অত্যন্ত সফল ও সম্মানিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর নির্ভর করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *