রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০৮৬টি মামলা করে।
এর মধ্যে, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, চারটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২৬ টি কাভার্ডভ্যান, ১০৬ টি সিএনজি ও ২৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৫০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ১৯ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১০ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি, ২০৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪ টি বাস, ১১ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১০৩ টি সিএনজি ও ১৬৫ টি মোটরসাইকেলসহ মোট ৪০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২১৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৭ টি গাড়ি ডাম্পিং ও ৪৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।