যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের বিশ্লেষণ এবং মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো পক্ষ নিতে চায় না। এ বিষয়ে এনসিপির নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় এনসিপি পর্যালোচনা করেছে। যেসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন ছিল, সেগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও পাওয়া গেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে চুক্তির আগে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে দলটির অবস্থান আগেও পরিষ্কার করা হয়েছে।

এনসিপির মুখপাত্র বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো পক্ষ নিতে চায় না। এ বিষয়ে এনসিপির অবস্থানও মার্কিন প্রতিনিধিদের জানানো হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি আমাদের জন্য নন-নেগোশিয়েবল। এ বিষয়ে আমরা সংসদের ভেতরে ও বাইরে কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

আসিফ মাহমুদ জানান, মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থনের কথা জানিয়েছেন। তবে কীভাবে এসব সংস্কার বাস্তবায়ন হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে তারা মনে করেন।

তিনি আরও জানান, সরকার, জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও বৈঠকে জানানো হয়েছে।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এত বড় একটি সিদ্ধান্তের আগে এনসিপির মতো গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তবে চুক্তির আগে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *