রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গতকাল সোমবার (২৫ মে) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–মো. মাহাবুব পাপ্পু (৩৬), মোছা. তুলি বেগম (২৮), মো. হেলাল (২৪), সিফাত (১৯), মো. ইমন হোসেন (১৯), মো. সুজন (৪২), মো. আলী হোসেন (৩২), মো. আসাদুল (২৪), মো. নজরুল ইসলাম (২৪), মো. ফজলে রাব্বী (৩০), মো. হারুন অর রশিদ (৭৪), মোসা. মোর্সেদা খানম ও মো. সাখওয়াত হোসেন।
গ্রেপ্তারদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং মোবাইল কোর্টে সাতজন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।