যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারেরা হলেন—আব্দুল সবুর (৩০), মো. রাকিব হোসেন (২৫), আলামিন পলাশ (২০), মো. শহীদ (৫২), ফয়সাল আহমেদ (১৮), সাইদুর ইসলাম (১৮), মো. ইমন (২৮), মো. ইমন (১৯), শহিদুল ইসলাম জিসান (২৫), মো. আমিনুল (১৯), মো. ইমন (২০), শাকিল (১৯), মো. লিখন আহমেদ (২৭), ফাহিম আহমেদ (২৭), মো. বাপ্পি (২৮) ও মো. তুহিন (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *