মেক্সিকোর প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে গুলি, নিহত ১

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেস ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর। 

মেক্সিকো সিটি সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, এই হামলায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া ৩৯ বছর বয়সী আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার পর সন্দেহভাজন হামলাকারীরা মোটরসাইকেলে যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, হামলাটি সংঘটিত হয়েছে সান্তো ডোমিঙ্গো স্কয়ারে, যা ঔপনিবেশিক আমলের স্থাপত্যে ঘেরা একটি এলাকা। স্থানটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত বলেও উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক চোরাচালানকারী চক্রের নিয়ন্ত্রিত এলাকায় এ ধরনের বন্দুক হামলা প্রায়ই ঘটলেও মেক্সিকো সিটিতে এমন ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে শহরটিতে ইউনিয়ন তেপিতোম ও ফুয়ের্সা অ্যান্টি-ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী গোষ্ঠী সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *