মা হতে চলেছেন সামান্থা!

দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ‘সামান্থা রুথ প্রভু’ এবং পরিচালক ‘রাজ নিদিমোরু’র পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, এমনটাই ধারনা করছে নেটিজেনরা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হতে চলেছেন সামান্থা।

কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চলছিল। সম্প্রতি সামান্থার নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ মুক্তির পর ছবির সাফল্য উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখেই অনেক ভক্তের ধারণা হয়, অভিনেত্রীর মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে। পরে একাধিক প্রতিবেদনে সেই জল্পনা আরও জোরালো হয়।

গত বছরের ১ ডিসেম্বর সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইশা ফাউন্ডেশন-এর প্রাঙ্গণে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কয়েকজন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের পর থেকেই এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এবার পরিবারে নতুন অতিথি আসার খবরে তাঁদের অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন জানানো হচ্ছে এই দম্পতিকে।

তবে সামান্থা ও রাজ এখনও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। ফলে সন্তানের সম্ভাব্য আগমনের সময় কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

চলচ্চিত্র জগতে সামান্থা তাঁর অভিনয় দক্ষতা, বৈচিত্র্যময় চরিত্র নির্বাচন এবং জনপ্রিয় কাজের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে সমাদৃত। অন্যদিকে রাজ নিদিমোরু নির্মাতা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় তাঁদের জীবনে আরও আনন্দ বয়ে আনবে বলেই মনে করছেন ভক্তরা।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *