মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে জোটভুক্ত দেশগুলোকে শান্তি প্রতিষ্ঠাতার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ব্রিকসের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। চীনা  সংবাদমাধ্যম সিসিটিভি বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

জানা গেছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এই সংকট উত্তরণে চীন অন্যান্য ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির পক্ষে কাজ করতে প্রস্তুত বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।

ব্রিকস জোটকে উন্নয়নশীল বিশ্বের ‘নেতৃস্থানীয় শক্তি’ হিসেবে অভিহিত করে শি জিনপিং বলেন, উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার বড় মডেল হতে পারে এই জোট। একই সঙ্গে সদস্য দেশগুলোকে উদ্ভাবনভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, আগামী বছর চীন আনুষ্ঠানিকভাবে ব্রিকস-এর সভাপতিত্ব গ্রহণ করবে এবং পরবর্তী ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন নিজ দেশে আয়োজন করবে বলে ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *