বুধবার টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আগামীকাল বুধবার (৬ মে) বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপ-কেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে। এজন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দফতরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *