বিশ্বকাপের আগে হঠাৎ বিতর্কে এমবাপ্পে

সামনে বিশ্বকাপ। এমন একটা সময়েই কি না বিতর্কে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে। রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ফ্রান্সে দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন ফরাসি তারকা। তার মন্তব্য ঘিরে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘দক্ষিণপন্থীরা ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সমাজের বিভিন্ন স্তরেও এর প্রভাব দেখা যাবে। যদি ওই লোকগুলোর হাতে সব নিয়ন্ত্রণ আসে তাদের আমাদের দেশের উপর কী প্রভাব পড়বে সেটা ভাল করেই জানি।’

ফুটবলারদের রাজনীতি নিয়ে কথা বলা উচিত কি না, এমন প্রশ্নে এমবাপে বলেন, ‘আমরা নাগরিক। বাকি সবার মতো আমাদেরও কিছু বলার থাকতে পারে।’

এমবাপ্পের মন্তব্যের পর ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির নেত্রী মারিন লে পেন ও জর্ডান বারদেলা প্রকাশ্যে এমবাপের সমালোচনা করেন। দলটির সমর্থকেরাও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্বকাপের ঠিক আগে এমন বিতর্ক ফ্রান্স শিবিরে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখনও অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্স জাতীয় ফুটবল দল। কিংবা সাক্ষাৎকারের পর চারিদিকে ছড়িয়ে পড়া পরিস্থিতি নিয়ে এমবাপ্পে নিজেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *