বিশেষ ই-নিলাম বিজ্ঞপ্তি জারি ঢাকা কাস্টমস হাউসের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিভুক্ত এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, উদ্ভুত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে রক্ষিত বিভিন্ন প্রকার পণ্য নিলামে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে বিভিন্ন প্রকার মালামাল যেখানে যে অবস্থায় আছে সে ভিত্তিতে নিলামে বিক্রয়ের জন্য ই-নিলাম ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী নিলাম ক্রেতাগণের নিকট হতে দরপত্র আহবান করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমস গত বছরের ১০ জুন নির্দেশনার আলোকে লটগুলোর সংরক্ষিত মূল্য ব্যতীত প্রথম নিলামে কোনো লটের বিপরীতে প্রাপ্ত মূল্যগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যে সংশ্লিষ্ট লটের পণ্য নিলামে বিক্রি করা হবে। নিলাম ক্রেতারা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা হতে ২ জুন দুপুর ১টা পর্যন্ত www.bangladeshcustoms.gov.bdwww.dch.gov.bdwww.nbr.gov.bd ওয়েবসাইটে উল্লিখিত ই-নিলাম ওয়েবসাইট ঠিকানায় (https://auction.bdcustoms.gov.bd) রেজিস্ট্রেশন/নিবন্ধন বা বিডার লগইন করে উক্ত ই-নিলামে অংশগ্রহণ করতে পারবে।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এ নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে ই-নিলাম পোর্টাল ডিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *