বিপিএলে ফিক্সিং : বোর্ড পরিচালকসহ আরও তিনজনের নাম প্রকাশ 

শুরুর পর থেকেই ফিক্সিং পিছু লেগে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যে কারণে মাঝে একবার বন্ধও হয়ে গিয়েছিল দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পুরোনো সেই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গত কয়েক আসরে। চরম সমালোচনার মুখে পড়ে বিপিএল।

ক্রিকেটের সবুজ মাঠ থেকে ফিক্সিংয়ের কালো থাবা দূর করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। দীর্ঘ তদন্ত শেষে বিসিবির কাছে রিপোর্ট জমা দিয়েছিল কমিটি। এরপর বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (আকু) প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশে এর আগেও কয়েকজনকে শাস্তি দিয়েছিল বিসিবি।

তবে অ্যালেক্স মার্শালের নেতৃত্বে এরপরও চলমান ছিল ফিক্সিং ইস্যুর তদন্ত এবার সেই তদন্তে উঠে এসেছে স্বয়ং বিসিবি পরিচালকের নাম। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলে ফিক্সিং কাণ্ডে থাকা আরও তিনজনের নাম প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকা নতুন তিনজনের মধ্যে একজন হলেন ২০২৫-২৬ কমিটির বোর্ড পরিচালক ও অডিট কমিটির প্রধান মোহাম্মদ মোখলেছুর রহমান। সিকিউরিটি লিয়াঁজো অফিসার জাকির হোসেন ও বগুড়া জেলা থেকে সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সদস্য রাকিবুল ইসলাম সানি।

বিবৃতিতে এই তিনজনকে ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা করেছে বোর্ড। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ দিনের মধ্যে তার চাইলে আত্মপক্ষ সমর্থনের জন্য আবেদন করতে পারবে।

বিসিবি জানিয়েছে, মোখলেছুর রহমানের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। তিনটি অভিযোগ আনা হয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে আর ২টি অভিযোগ আনা হয়েছে রকিবুল ইসলাম সানির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *