বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর ব্রাসেলসে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বাংলাদেশের পক্ষে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া & প্যাসিফিক) পাওলা পাম্পালনি স্বাক্ষর করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ/ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস উপস্থিত ছিলেন।
এসএন/পিডিকে