বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারটির জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আখতারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তর থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।

কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *