বড় হচ্ছে এনসিপি, যোগ দিচ্ছেন যারা

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের নেতৃবৃন্দদের সমন্বয়ে গড়েছে একাধিক রাজনৈতিক প্লাটফর্ম। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশে এবং জাতীয় নাগরিক পার্টিসহ আরও অনেক।

নানা বাধা বিপত্তি পেরিয়ে ২০২৬ এর নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করেছে একমাত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন পরবর্তী রাজনীতির বন্ধুর পথ পাড়ি দেওয়ার উদ্দেশে এবার সেই দলে বিভিন্ন প্লাটফর্ম থেকে ভিড়তে যাচ্ছে আরও তরুণ তুর্কিরা।

গুঞ্জন রয়েছে, আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এনসিপিতে যোগদান করবেন জুলাই অভ্যুত্থানে তরুণরা।

এই আলোচনায় রয়েছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) নেতারা। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী যোগ দিচ্ছেন এনসিপিতে।

আলোচনায় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা আসতে যাচ্ছে এনসিপিতে।

তাদের মধ্যে রিফাত রশিদকে দেখা যেতে পারে জাতীয় যুবশক্তির গুরুত্বপূর্ণ পদে। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৬টি আসনে জয়লাভ করেছে এনসিপি। সংরক্ষিত নারী আসনে দলটি থেকে মনিরা শারমিন ও ডা. মাহমুদা মিতু আলোচনায় রয়েছেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *