প্রিয়াঙ্কার এক ফলো ঘিরে নতুন জল্পনা, আলোচনায় অভিজিৎ দিপকে

বলিউড থেকে আন্তর্জাতিক অঙ্গন—সব জায়গাতেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ছোট পদক্ষেপ ঘিরেই নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

অভিজিৎ দিপ

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে ফলো করেছেন প্রিয়াঙ্কা। আর এতেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, তবে কি নতুন কোনো প্রকল্প বা বিশেষ কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই দুই ব্যক্তি?

এর আগে বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। শিক্ষাসংক্রান্ত আন্দোলন নিয়েও তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার অভিজিৎ দিপকের সঙ্গে তাঁর এই সামাজিক যোগাযোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া

যদিও প্রিয়াঙ্কার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিজিৎ দিপকের সঙ্গেও তাঁর সম্পর্ক বা সম্ভাব্য কোনো সহযোগিতার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে শুধু একটি ফলো করাকে ঘিরেই চলছে নানা অনুমান।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *