প্রথমার্ধে জাল খুঁজে পেল না কানাডা-সুইজারল্যান্ড

দুই দলেরই নকআউটে খেলা নিশ্চিত হয়েছে আগেই। এখন লড়াই গ্রুপ সেরা হওয়ার। সেই লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গেলো দুই দলকে। ঘরের মাঠে কানাডা অবশ্য একটু বেশিই আক্রমণ করল। যদিও বল দখলে আধিপত্য দেখিয়েছে সুইসার। তবে প্রথমার্ধে গোল পেল না কোনো দলই।

আজ বুধবার (২৪ জুন) দিনগত রাত ১টায় ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভাবে মুখোমুখি হয়েছে কানাডা আর সুইজারল্যান্ড। প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।

পরিসংখ্যান বলছে, বল দখলে আধিপত্য দেখিয়েছে সুইজারল্যান্ড। ৭০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৪টি শট নিয়েছে তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি। বিপরীতে, ৩০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে কানাডা।

ম্যাচের ১১তম মিনিটে দারুরণ আক্রমণ তৈরি করেছিল সুইজারল্যান্ড। বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের সামনে ক্রস ছাড়েন সুইজারল্যান্ডের এক ফুটবলার। সেটি নিয়ন্ত্রণে নিয়ে পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন ব্রিল এম্বোলো। কিন্তু কিছুটা এগিয়ে এসে সেটি আটকে দেন গোলরক্ষক। ফিরতি বল পেয়ে শট নিয়েছিলেন জোহান মানজাম্বি। সেটিও ব্লক হয়ে যায় কানাডিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে।

এরপর ১৪তম মিনিটে একই ভুল করে কানাডাও। মাঝ মাঠের কাছে থেকে বল নিয়ে গিয়ে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি কানাডার । পরে অবশ্য ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) রেফারির সঙ্গে কথা বলে সেটিকে অফসাইড ঘোষণা করেন।

ম্যাচের ১৯তম মিনিটে মাঠের ডানপ্রান্তে সেটপিস পেয়েছিল কানাডা। সেখান থেকে বক্সের মধ্যে আসা ক্রস থেকে শটও নিয়েছিল কানাডা। তবে, সেটি গ্লাভসবন্দি করতে কষ্ট হয়নি সুইস গোলরক্ষকের।

পরের মিনিটে আক্রমণে সাজিয়েছিল সুইজারল্যান্ড। ডামপ্রান্ত দিয়ে আক্রমণে বিপদজনক জায়গা থেকে শট নিয়েছিল সুইস ফুটবলার। তবে সেটি আটকে দেন কানাডিয়ান গোলরক্ষক।

ম্যাচের ৩২তম মিনিটে সুইজারল্যান্ডের বক্সের হানা দিয়েছিল কানাডা। ৯ বল নিয়ে ভেতরে ঢুকে সুইস ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলে শট নিয়েছিলেন। তবে তার দুর্বল শট আটকাতে বেগ পেতে হয়নি গোলরক্ষককে।

ম্যাচের ৪১তম মিনিটে কানাডার আরও একটি আক্রমণ বিফলে যায় সুইজারল্যান্ড গোলরক্ষকের নৈপূন্যে। বক্সের বামপ্রান্ত থেকে নেওয়া আলি আহমেদের শট আটকে দেন গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *